০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি খরচে এক লাখ ৪৫ হাজার কারাবন্দিকে আইনি সহায়তা

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে সরকারি খরচে এক লাখ ৪৫ হাজার ৬৬১ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়, অধিদপ্তরের অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ৩২ জন, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে চার লাখ ১২ হাজার ৮৬ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২২ হাজার ৫১৫ জনকে আইনি সহায়তা সেবা দেয়া হয়েছে।
বিজ্ঞাপন

এছাড়া সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (টোল ফ্রি-‘১৬৬৯৯’) মাধ্যমে দুই লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে (ফেসবুক মেসেঞ্জার) আইনি পরামর্শ সেবা পেয়েছেন ৫১৬ জন।

আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এ কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩ বার পড়া হয়েছে