০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: শোভাযাত্রা, চারুকলা প্রদর্শনী, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্টসহ নানা আয়োজনে আজ সোমবার উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমস।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি জানানো হয়। এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অনুষ্ঠান ও নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

এবারের প্রতিপাদ্য ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সকাল ৯টায় শহীদ মিনার চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ৯টা ১৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করবেন উপাচার্য। এরপর শোভাযাত্রা, শিল্পকর্ম ও চিত্রপ্রদর্শনী এবং কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনাসভা হবে।

বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে হবে দোয়া মাহফিল।

বিকেল ৩টায় বিজ্ঞান ভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন জেমস। কনসার্ট রাত ৯টার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

দর্শকদের সুবিধার্থে শহীদ মিনার ও মূল মঞ্চের সামনে দুটি এলইডি পর্দা এবং বাহাদুর শাহ পার্কে জায়ান্ট স্ক্রিন স্থাপনের বিষয়টি বিবেচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে