ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে দলীয় মার্কা প্রত্যাহার প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ: জহির উদ্দিন স্বপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা প্রত্যাহার, প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর হয়ে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজ নির্বাচনী এলাকা বরিশাল-১-এর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শতাধিক পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কীভাবে কাজ করতে হবে। তারপর দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবেন, দল তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, প্রত্যেকটি ইউনিয়নের তথ্য দলের কাছে রয়েছে। মনে রাখবেন, আগামী নির্বাচনে দল জনগণের কাছে গ্রহণযোগ্যদেরই কেবল সমর্থন দেবে। যদি কারো শৃঙ্খলাবিরোধী কাজে দল ক্ষতিগ্রস্ত হয় সে যত বড় নেতাই হোক, তাকে দলবিরোধী হিসেবে শাস্তি দেওয়া হবে। জহির উদ্দিন স্বপন বলেন, দল সব নেতাকর্মীদের নির্বাচনী তৎপরতা নজরে রাখবে।

পূজা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্নাসহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্থানীয় নির্বাচনে দলীয় মার্কা প্রত্যাহার প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ: জহির উদ্দিন স্বপন

আপডেট সময় : ০৫:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬