০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম

ষ্টাফ রিপোর্টার: দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বগুড়া জেলার সার্বিক কার্যক্রমের মানোন্নয়ন, সংবাদ পরিবেশনের গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে পত্রিকাটির জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার যুগ্ম সম্পাদক মমিনুর রশিদ শাইন।

এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি কামরুজ্জামান মমিন, বিশেষ প্রতিনিধি জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার শাহিন, সিনিয়র রিপোর্টার সালাম, গাবতলী থানা প্রতিনিধি, হাকীম আব্দুল গনি মন্ডল, ধনুট থানা প্রতিনিধি বকুল মিয়া, ভ্রাম্যমান প্রতিনিধি গাবতলী আপেল মাহমুদ, আদমদীঘি প্রতিনিধি রঞ্জন, মোকামতলা প্রতিনিধি সুশান্ত কর্মকার, সহ বগুড়া জেলার সকল উপজেলার প্রতিনিধিরা।

সভায় পত্রিকার সার্বিক মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখা এবং পাঠকদের কাছে পত্রিকার গ্রহণযোগ্যতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য, সংবাদ পরিবেশনে আরও গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরা এবং পত্রিকার ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত প্রদান করা হয়।

সভায় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বগুড়া জেলার সংবাদ কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকল প্রতিনিধিকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে