০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগের প্রভাব এবং এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে এই দিনটিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়। আজ সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ছিলো ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ সকালে কুমিল্লায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী  শোভাযাত্রাটি উদ্বোধন করেন।

কুমিল্লা ডায়াবেটিক সমিতির উদ্যোগে নগরীর টাউন হল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।

কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক মিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত শোভাযাত্রায় সমিতির নেতৃবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অংশগ্রহণকারীরা ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৮:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে