০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের সিদ্ধান্ত, সরকারি কোয়ার্টার নিয়ে কড়া বার্তা

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র সিটিজেনদের নিয়ে পাড়া-মহল্লায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে সরকারি কোয়ার্টারে বসবাসকারীরা ময়লা-আবর্জনার বিষয়ে পদক্ষেপ না নিলে তাদের আবাসন বরাদ্দ বাতিল হতে পারে— এমন সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সমসাময়িক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী (আবু আবদুল্লাহ এম ছালেহ), অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ওয়াদুদ চৌধুরী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার ঢাকা মহানগরসহ সব মহানগরকে, বিশেষ করে ঢাকা মহানগরকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ করতে অনেক কর্মসূচি গ্রহণ করেছে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের নানা কমিটি কাজ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ঢাকা মহানগরে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিংয়ে কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ২০টি আঞ্চলিক অফিসে একটি করে কমিটি করে দেয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে দিক-নির্দেশনা দেয়ার পর কমিটিগুলো ২৭ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করে।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে এসব কমিটি প্রায় ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩৯টি সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ১১২টি সরকারি কোয়ার্টার, ১৫২টি বাজার-শপিং কমপ্লেক্স, ১৮৮টি সড়ক-ফুটপাত ও জনস্থান এবং ১৩৬টি বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, কলোনি ও বস্তিসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে। এসব জায়গা পরিদর্শনের পাশাপাশি কমিটিগুলো বেশকিছু সুপারিশও করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুপারিশ অনুমোদন করেছেন। এটি হলো— সিনিয়র সিটিজেন এবং ঢাকা শহরে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী বসবাস করে, তারা রাষ্ট্রের অভিজ্ঞতাসম্পন্ন মানুষ। প্রধানমন্ত্রী আজ অনুশাসন জারি করেছেন— প্রত্যেক পাড়া-মহল্লায় এসব অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে রাষ্ট্রীয়ভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করব, মহল্লায় বিভিন্ন কমিটি গঠন হবে যেগুলোয় তারা উপদেষ্টা হিসেবে বা দায়িত্বপূর্ণ পদে থাকবেন। এর সঙ্গে তরুণদেরও আমরা সম্পৃক্ত করতে চাই। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দ্রুতসময়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে