০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএমইএ ফুটবল কাপ টুর্নামেন্ট শুরু

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ব্যবসার বাইরে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও দলগত বন্ধন দৃঢ় করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) প্রথমবারের মতো আয়োজন করেছে ‘বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬’।

রাজধানীর বেরাইদে ‘অ্যাথলেটস হাব’-এ আজ শুরু হওয়া এ টুর্নামেন্ট সিরামিক শিল্পের ১২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের শিল্প ও ব্যবসায়িক খাতের সঙ্গে খেলাধুলার সম্পৃক্ততা বাড়লে সুস্থ প্রতিযোগিতা ও ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে উঠবে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।

বিশেষ অতিথির বক্তব্যে ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি দলগত ঐক্য, শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। শিল্পখাতের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বিসিএমইএর এমন উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনকে আরও উৎসাহিত করার পাশাপাশি ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিএমইএ-এর প্রেসিডেন্ট ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম।

এ সময় বিসিএমইএ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও টুর্নামেন্টের চেয়ারম্যান আব্দুল হাকিম সুমন, পরিচালক ফারিয়ান ইউসুফ, হামজাহ সাকিফ তাবানী, মোহাম্মদ জিয়াউল হক জিকো এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ও ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী শাব্বির উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি প্রতিষ্ঠান হচ্ছে- আবুল খায়ের সিরামিক, আলী সিরামিক, বিসিএল সিরামিক, ব্রিজ কেমি, ডিবিএল সিরামিকস, এক্সিলেন্ট সিরামিক, খাদিম সিরামিকস, মীর সিরামিকস, মিরপুর সিরামিকস, প্যারাগন সিরামিক, আরএকে সিরামিকস ও শেলটেক সিরামিকস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:১৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে