০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ৭২৬ হামলা, হতাহত ১২১

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ইয়েমেনে ইরানের মদতপুষ্ট হুথি বাহিনীর অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালিয়েছে দেশটির সরকারি সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এ তথ্য জানান। তার দাবি, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন প্রদেশে এসব হামলা চালানো হয়।

মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ২৩টি বিমান হামলা, ৬৪২টি আর্টিলারি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান ও ২৬টি রকেট হামলা চালানো হয়েছে। এসব অভিযানে হুথি বাহিনীর অন্তত ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন। এ ছাড়া তাদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে, হুথিরাও সৌদি আরবের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজ দাবি করেছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল-জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:৫১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে