০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে সংঘর্ষ থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, দুইদিন পর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের মোল্লাকান্দি এলাকায় বিএনপির দুই গোষ্ঠীর সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মোঃ আলমগীর হোসেনের (৪৬) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাতটায় চৈতারচর এলাকায় রজতরেখা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

নিহত আলমগীর হোসেন সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে। গত ২৬ নভেম্বর দুই পক্ষের সংঘর্ষের সময় তিনি মেঘনার শাখা নদী রজতরেখায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

পুলিশ জানায়, আলমগীরের রাজনৈতিক কোনো পরিচয় নেই। তবে সংঘর্ষে জড়িত দুই পক্ষই দাবি করেছে তারা আলমগীরকে নিজেদের কর্মী হিসেবে চিনে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজের পর দুই দিন অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং পুলিশকে হস্তান্তর করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, ‘‘আলমগীরের কোনো রাজনৈতিক পদ নেই, তবে দুই পক্ষের মধ্যে একজনের কর্মী বলে জানা গেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

এর আগে ২৬ নভেম্বর চরডুমুরিয়া ও সামারচর এলাকায় বিএনপির নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারের কারণে সংঘর্ষের সময় গুলি ও ককটেল বিস্ফোরণ হয়। এতে মোঃ সেলিম নামে এক ব্যক্তি নিহত হন। তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। গুরুতর আহত সেলিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আওলাদ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং রহিম মোল্লা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তারা দুজনেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:২৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে