০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার হামলার শিকার ফিফা

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

বিবিসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ফিফার কর্মীদের পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সংস্থাটির বিভিন্ন নথিতে প্রবেশ করে হ্যাকাররা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ফিফার নিজস্ব প্রযুক্তি বা সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই ঘটনা ঘটেনি।

এক বিবৃতিতে ফিফা জানায়, সংস্থাটির সীমিতসংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা। পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি ও সেগুলো প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ফিফার কাছ থেকে প্রায় ১২ গিগাবাইট তথ্য চুরি করেছে তারা। তবে বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে, চুরি হওয়া তথ্যের পরিমাণ ফিফার কাছে সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম।

তথ্য চুরির ঘটনায় ফিফার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্থাটির দাবি, এটি তাদের প্রযুক্তিগত অবকাঠামোর দুর্বলতার কারণে ঘটেনি। বর্তমানে চুরি হওয়া তথ্যের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফিফা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৩:৪৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে