০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান দলে তিন নতুন মুখ

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: আগামী ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের জন্য প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেয়েছেন ব্যাটার মুহাম্মদ তৈয়ব আরিফ এবং পেসার আলী শাব্বির ও সাকিব খান।

এই তিনজনের পাশাপাশি দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার আমির জামাল। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে এক বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন তিনি।

এর আগে পাকিস্তান ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল। ওই দলে জায়গা পেয়ে ইংল্যান্ড সফরের মাঝপথে দেশে পাঠানো সাত ক্রিকেটারের একজন ছিলেন সালমান আলী আগা। ওই সাতজনের মধ্যে থাকা আলী উসমানকে প্রথমে শ্রীলঙ্কা সিরিজের দলে রাখা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ইংল্যান্ড সফরের শেষ টেস্টে দলে জায়গা পাওয়া আবদুল্লাহ ফজলও প্রথমে ১৪ সদস্যের দলে ছিলেন, তবে শেষ পর্যন্ত তিনিও বাদ পড়েছেন।

নতুন করে দলে যুক্ত হওয়া চার ক্রিকেটারের মধ্যে আমির সম্প্রতি প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর ফাইনালে ম্যাচসেরা হয়েছেন। ওই ম্যাচে ৩২ রানে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৫৫ রান করেন তিনি। এর আগে কায়েদে আজম ট্রফি গোল্ডের উদ্বোধনী রাউন্ডে লাহোর হোয়াইটসের অধিনায়কত্ব করে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ৭৫ ও ২৩ রান করেন আমির।

অন্যদিকে, বিভাগীয় প্রথম শ্রেণির টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করেছেন তৈয়ব। কিংসমেন একাডেমির হয়ে সাত ম্যাচে ৬৬.০৯ গড়ে ৭২৭ রান করেন তিনি। অভিষেক মৌসুমেই তিনটি সেঞ্চুরি করেন ১৯ বছর বয়সী এই ব্যাটার।

১৯ বছর বয়সী পেসার আলী আটটি প্রথম শ্রেণির ম্যাচে ২২ উইকেট নিয়েছেন।

২০২৫-২৬ মৌসুমের কায়েদে আজম ট্রফিতে করাচি ব্লুজের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব। নয় ম্যাচে ২০.৬০ গড়ে ৪৭ উইকেট নেন তিনি। তাঁর সেরা বোলিং ছিল ৩৪ রানে ৭ উইকেট।
পরিবর্তিত পাকিস্তান দল :

বাবর আজম (অধিনায়ক), আমির জামাল, আলী শাব্বির, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), মোহাম্মদ সুলেমান, মোহাম্মদ তাহা, মুহাম্মদ তৈয়ব আরিফ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সালমান আলী আগা, সামির মিনহাস, সাকিব খান ও সৌদ শাকিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০২:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে