০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ইউজিসির শ্রদ্ধা

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাঁদের সমাধিতে ইউজিসির পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়।

এ সময় ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক দুর্গা রাণী সরকার এবং জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

এছাড়াও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান, সাধারণ সম্পাদক ও জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মো. গোলাম দস্তগীর, ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক মো. মোক্তার জামান (স্বাধীন)-সহ বিভিন্ন বিভাগের পরিচালক,কর্মকর্তা-কর্মচারী ও উভয় সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০২:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে