০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর ‘আবু লাল’ গ্রুপের প্রধান গ্রেপ্তার

প্রতিনিধির নাম

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধ চক্র ‘আবু লাল’ গ্রুপের প্রধান আবু লালকে (৪০) হবিগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সদর থানা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ অক্টোবর নরসিংদী শহরের চৌয়ালায় আব্দুল্লাহ হত্যা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু লাল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য নরসিংদীর বিভিন্ন এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও সদর থানা এলাকা এবং ঢাকার ধানমন্ডি থানা এলাকাসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশির পর অবশেষে শুক্রবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইতঃপূর্বে হত্যাসহ ৭টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে, গত ২ অক্টোবর আব্দুল্লাহ ওরফে বাবুকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা রজু করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০১:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে