০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: দেশের বীমা খাতের অন্যতম নন-লাইফ বিমা প্রতিষ্ঠান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৮৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি গত চার দশকে দেশের বাণিজ্য, শিল্প ও অর্থনীতিতে বীমা সেবা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ (এমপি)।

এছাড়া সরকারের নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা, শিল্পপতি, ব্যাংকার, করপোরেট নির্বাহী এবং বীমা খাতের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয়।

স্বাগত বক্তব্যে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রয়াত সহকর্মীদের অবদানের কথা স্মরণ করে বলেন, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বীমা খাতের অবদান মাত্র ০.৩৫ শতাংশ, যেখানে উদীয়মান বাজারগুলোতে এ হার গড়ে ২.৫ শতাংশ।

এসময় প্রতিষ্ঠানের দীর্ঘদিনের গ্রাহক ও করপোরেট অংশীদারদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০২:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে