০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে করা এক ভিডিও বার্তায় রোনালদো তার অবসরের এ ঘোষণা দেন।

পর্তুগালের মানুষদের উদ্দেশে ভিডিওতে রোনালদো বলেন, ‘আমার জন্য জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ফিরিয়ে দেয়ার সময় এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমি কখনো মনে করিনি, এটাতে কেবল আমার অধিকার। তবে ২৩ বছর যাবৎ এই জার্সি পরার সম্মান ও দায়িত্ব আমার ওপর ছিলো এটা রক্ষা করা এবং এটাকে আমার সঙ্গে সারা বিশ্বের স্টেডিয়ামগুলোতে নিয়ে যাওয়া।’

এর মধ্য দিয়ে ৪১ বছর বয়সে শেষ হলো রোনালদোর ২৩ বছরের ফুটবল ক্যারিয়ার। ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে মোট ২৩৪টি ম্যাচ খেলেছেন এ তারকা, করেছেন ১৪৬ গোল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১২:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে