হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর
যমুনা নিউজ বিডি: প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে যান।
মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
এ সময় প্রধানমন্ত্রী মাজারে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ প্রথম তারেক রহমান বাগেরহাটে হয়রত খান জাহান আলীর মাজারে এলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।


























