০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন গার্মেন্টস মজুরি

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর করতে সব পক্ষ একমত হয়েছে। নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হবে। বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গঠিত নতুন বোর্ডের এটিই ছিল প্রথম বৈঠক। সৈয়দ আজাদ সুবহানী বলেন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়িত হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকেরা বাড়তি টাকা পাবেন।

গত ১ নভেম্বর পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের এই বোর্ড গঠন করে সরকার। সেদিন সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুরুতে বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়। আশফাকুর রহমানকে সরানোর কারণ প্রজ্ঞাপনে উল্লেখ নেই।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে আছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষ থেকে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

এই বোর্ড সব পদের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির সুপারিশ করবে। সেই সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে গেজেট আকারে প্রকাশ করবে সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৩:৩৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
১৭ বার পড়া হয়েছে