১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ-চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার

প্রতিনিধির নাম

Screenshot

যমুনা নিউজ বিডি: গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় নতুন দুই অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে দুই কর্মকর্তাকেই আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে