১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধিতে ১৪ হাজার নতুন পদ অনুমোদন

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ পুলিশের কর্মীসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৪ হাজার নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ।

নতুন পদগুলো সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় অনুমতি ও যথাযথ কর্তৃপক্ষের মঞ্জুরি পাওয়া গেছে। গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে দুটি পৃথক সরকারি আদেশ জারি করে রাজস্ব খাত থেকে অস্থায়ী ভিত্তিতে এই পদগুলো সৃষ্টির অনুমোদন দেয়া হয়।

এসআই পদগুলি জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০ এ অন্তর্ভুক্ত, যার বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত। কনস্টেবল পদগুলো গ্রেড-১৭ এ রয়েছে, বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নিয়োগের জন্য প্রার্থীদের অবশ্যই এসএসসি বা সমমান পাস এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে। নিয়োগ প্রক্রিয়া পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের নির্দেশিকা অনুযায়ী সম্পন্ন হবে।

বর্তমানে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে, যা শুরু হয়েছে গত ৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর এবং এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। চলমান নিয়োগ প্রক্রিয়ায় ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৪ হাজার নতুন অনুমোদিত পদ অন্তর্ভুক্ত। এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতিও নেওয়া হচ্ছে, যদিও এর জন্য বিজ্ঞপ্তি ও পরীক্ষার সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি।

কনস্টেবল ও এসআই পদগুলো পুলিশের মাঠপর্যায়ের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনস্টেবলরা আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করেন, আর এসআইগণ অপরাধ তদন্ত, মামলা পরিচালনা ও গ্রেফতার কার্যক্রমে দায়িত্ব পালন করেন। নতুন এই পদগুলো পূরণ হলে পুলিশের জনবল ঘাটতি দূর হবে এবং অপরাধ নিয়ন্ত্রণ ও সেবা প্রদানে বড় ধরনের উন্নতি আসবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে