১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রতিনিধির নাম

ষ্টাফ রিপোর্টার: সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার বিকেল সাড়ে ৪টায় শহরের খোকন পার্কে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে তিনি নিরলস পরিশ্রম করছেন। অন্যদিকে ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন। তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের পাশে থাকার আহ্বান জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভর সঞ্চালনায় সমাবেশে সংগঠনটির ২৪টি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে