১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত শহরে হচ্ছে বিসিবি একাডেমি, সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ক্রিকেটকে ঢাকাকেন্দ্রিকতা থেকে বের করে সারা দেশে ছড়িয়ে দিতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের সাতটি শহরে একযোগে বিসিবি একাডেমি চালুর উদ্যোগ নিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। এসব একাডেমিতে তরুণ ক্রিকেটারদের সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিকভাবে ৫০ থেকে ৬০ জন করে ক্রিকেটার নিয়ে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বিসিবির।

বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে আসছেন তামিম। এবার দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান ক্রিকেটারদের পরিচর্যায় বিশেষ গুরুত্ব দিচ্ছে তার নেতৃত্বাধীন বোর্ড। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সাতটি শহরে বিসিবি একাডেমি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম জানিয়েছেন, আগামী ২৮ তারিখে বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপন করবেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে আলোচনা করেছেন। তাদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই একাডেমিগুলোর কার্যক্রম শুরু হতে পারে।

তামিম বলেন, ‘বিসিবি একসঙ্গে সাত থেকে আটটি শহরে একাডেমি চালু করতে যাচ্ছে। বিষয়টি নিয়ে আমি চূড়ান্ত পর্যায়ে কাজ করছি। খুব বেশি সময় লাগবে না। আশা করি, আগামী কয়েক মাসের মধ্যেই সাতটি বিসিবি একাডেমি চালু হবে।’

তবে বিসিবির এই উদ্যোগকে স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে নারাজ তামিম। বরং স্থানীয় একাডেমিগুলোকে ক্রিকেটার তৈরির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করছেন তিনি। তার মতে, স্থানীয় একাডেমিগুলো থেকেই প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে। বিসিবির একাডেমি হবে সেই প্রতিভাদের আরও উন্নতভাবে প্রস্তুত করার একটি মাধ্যম।

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বিসিবি একাডেমি চালু করার অর্থ এই নয় যে আমরা স্থানীয় একাডেমিগুলোকে চ্যালেঞ্জ করছি। একেবারেই না। স্থানীয় একাডেমিগুলোর থাকা খুবই জরুরি। কারণ, তারাই খেলোয়াড় তৈরি করে। চট্টগ্রামের কোনো স্থানীয় একাডেমি থেকে যদি দুজন ক্রিকেটার বিসিবি একাডেমিতে সুযোগ পায়, সেটি ওই একাডেমির জন্যও গর্বের বিষয় হবে। এতে অন্য অভিভাবকেরাও তাঁদের সন্তানদের সেখানে ভর্তি করতে আগ্রহী হবেন।’

নতুন একাডেমি চালু করতে বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগের প্রয়োজন হবে না বলে মনে করছেন তামিম। তার যুক্তি, দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বিসিবির মাঠ, উইকেট ও ইনডোর সুবিধা রয়েছে। পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়োজিত কোচদেরও কাজে লাগানো সম্ভব। ফলে বিদ্যমান সুযোগ-সুবিধা ব্যবহার করেই স্বল্প ব্যয়ে একাডেমিগুলো পরিচালনা করা যাবে।

উদাহরণ হিসেবে সিলেটের কথা তুলে ধরে তামিম বলেন, ‘সিলেটে একটি একাডেমি চালু করতে আমার নতুন করে কী লাগবে? সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোরও আছে। আমার প্রয়োজন শুধু বল ও কিছু সরঞ্জাম। একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালসহ বিভিন্ন জায়গায় সুযোগ-সুবিধা রয়েছে। আমার কোচও আছে। জেলা ও বিভাগীয় পর্যায়ের কোচদের বিসিবি বেতন দেয়। অনেক সময় তাদের তিন-চার মাস কাজ করার পর আর নিয়মিত কাজ থাকে না। তারাই একাডেমিগুলো পরিচালনা করবেন। সবকিছুই যখন আছে, তখন নতুন করে বড় বিনিয়োগের প্রয়োজন কী?’

একাডেমিগুলোর কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টিও মাথায় রাখছে বিসিবি। পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিন দিন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হতে পারে। এতে ক্রিকেটারদের স্কুল-কলেজের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে না। পাশাপাশি শহর ও আশপাশের এলাকার প্রতিভাবান ক্রিকেটারদের প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।
বিজ্ঞাপন

সবচেয়ে বড় বিষয়, নির্বাচিত ক্রিকেটারদের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া হবে না। থাকা-খাওয়ার ব্যবস্থাও থাকবে না। বরং সংশ্লিষ্ট শহর ও আশপাশের এলাকার খেলোয়াড়দের নিয়েই একাডেমিগুলো পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।

তামিম বলেন, ‘আমরা চেষ্টা করব বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমিগুলো পরিচালনা করতে। যাতে তাদের পড়াশোনায় কোনো সমস্যা না হয় এবং পরিবারগুলোও সন্তানদের এখানে পাঠাতে আগ্রহী হয়। আর এটি সম্পূর্ণ বিনা মূল্যে হবে। আমরা যাদের নির্বাচন করব, ৫০ জন হোক বা ৬০ জন তাদের সবকিছুর দায়িত্ব বিসিবি নেবে।’

তৃণমূল পর্যায়ে ক্রিকেটার তৈরির পাশাপাশি বয়সভিত্তিক দলের প্রস্তুতিতেও পরিবর্তন আনতে চান তামিম। বর্তমানে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ের ক্রিকেটারদের বয়স যাচাইয়ের পর অল্প সময়ের মধ্যেই প্রতিযোগিতায় নামতে হয়। এতে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পান না অনেক ক্রিকেটার।

নতুন পরিকল্পনায় বয়সভিত্তিক প্রতিযোগিতার অন্তত চার মাস আগে থেকেই ক্রিকেটারদের প্রস্তুতির আওতায় আনার চিন্তা করছে বিসিবি। বয়স যাচাইয়ের পর নির্বাচিত ক্রিকেটাররা বিভিন্ন শহরের বিসিবি একাডেমিতে নিয়মিত অনুশীলনের সুযোগ পাবেন। এরপর প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবেন তারা।

প্রাথমিকভাবে পাঁচ থেকে সাতটি শহরে একাডেমি চালু করার পরিকল্পনা থাকলেও ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়াতে চায় বিসিবি। তবে নতুন একাডেমি চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা বা বিভাগকে অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে আসতে হবে। বিশেষ করে ইনডোর সুবিধা তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন তামিম।

তার পরিকল্পনা অনুযায়ী, কোনো বিভাগ বা জেলা যদি নিজস্ব উদ্যোগে একটি ইনডোর সুবিধা তৈরি করতে পারে, তাহলে সেখানে বিসিবি একাডেমি চালুর বিষয়ে আগ্রহী হবে বোর্ড। এভাবে প্রতি বছর এক-দুটি করে নতুন একাডেমি যুক্ত করার লক্ষ্য রয়েছে।

তামিম বলেন, ‘আমরা প্রথমে পাঁচ-ছয়-সাতটি শহর থেকে শুরু করব। এরপর প্রতি বছর চেষ্টা করব এক-দুটি করে একাডেমি বাড়ানোর। কোনো জেলা বা বিভাগ যদি নিজেদের উদ্যোগে একটি ইনডোর তৈরি করতে পারে, তাহলে আমরাও সেখানে বিসিবি একাডেমি চালু করতে আগ্রহী হব।’

ঢাকার বাইরে ক্রিকেটের পরিধি বাড়ানো এবং জেলা পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে তুলে আনার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২৮ তারিখের বোর্ড সভায় আনুষ্ঠানিক অনুমোদন পেলে দেশের বিভিন্ন শহরে বিসিবি একাডেমি চালুর নতুন অধ্যায় শুরু হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৬:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে