০২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানদের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সেমিতে বাংলাদেশ

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: হাতে পর্যাপ্ত বল ছিল। কিন্তু বাংলাদেশ ‘এ’ দলের ৯ উইকেট যখন পড়লো, তখনও জয়ের জন্য ১৩ রান দরকার। শেষ উইকেট পড়লেই হার। কিন্তু দুই বোলার রিপন মন্ডল আর ইকবাল হোসেন ইমন স্নায়ু ধরে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন।

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১ উইকেট আর ২৫ বল হাতে রেখে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে টাইগাররা।

১৭৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’। সাইফ হাসান শূন্য রানেই সাজঘরে ফেরেন। এরপর সেট হয়ে আউট হন পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন আর ইয়াসির আলী।

ইমন মারকুটে খেলে করেন ২৭ বলে ৩৩। শাহাদাত ৪৮ বলে ২৫ আর ইয়াসির ২১ বলে আউট হন ২০ রানে। ইরফান শুক্কুরও ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ক্যাচ দেন মাত্র ১ রান করে। ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে সাব্বির রহমান আর মোহাম্মদ সাইফউদ্দিনের ৪৯ রানের জুটিটা ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু ধীরগতিতে খেলে সাব্বির ৪৩ বলে ২৮ আর সাইফউদ্দিন ৮০ বলে ২৮ করে ফিরলে আবার বিপদে পড়ে দল। মোহাম্মদ রুবেল আউট হন ১০ রানে, রাকিবুল হাসান ১।

১৬২ রানে ৯ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে বাঁচান রিপন মন্ডল আর ইকবাল হোসেন ইমন। রিপন ৬ বলে ৫ আর ইমন ৭ বলে একটি করে চার-ছক্কায় ১১ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ইমন।
আরও পড়ুন
নীলফামারীর সৈয়দপুরে কমলা বাগানে সফলতা প্রধান শিক্ষক (অব.) আশরাফ আলীর
নাটোরে ধানক্ষেত থেকেঅচেতন রাবি শিক্ষার্থী উদ্ধার
রংপুর রিজিয়ন বিজিবির সাফল্য : দশ মাসে ২২১ কোটি ৪৫ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ

এর আগে দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান ‌‘এ’ দলকে ১৭৪ রানে গুটিয়ে দেন রিপন মণ্ডল-সাইফ হাসানরা।

দোহায় টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। আফগান ব্যাটাররা ধরে খেলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। ১২৭ রানে ৭ উইকেট হারানো দলকে মোটামুটি সম্মানজনক জায়গায় নিয়ে গেছেন অধিনায়ক ইকরাম আলিখিল।

৯২ বল খেলে ৪৮ রান করে শেষ ব্যাটার হিসেবে মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হন তিনি। বাকি ব্যাটাররা কেউ বিশের ঘর ছুঁতে পারেননি।

রিপন মণ্ডল ৩৯ রানে শিকার করেন ৩টি উইকেট। ইকবাল হোসেন ইমন ৩২ রানে ২টি এবং সাইফ হাসান মাত্র ১৭ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৩:১৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে