০২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির অধিক টাকা

প্রতিনিধির নাম

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্সে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গণনা শেষে এ পরিমাণ অর্থের হিসাব পাওয়া যায়।

এর মধ্য দিয়ে মসজিদটির দানের আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। প্রায় ৪ মাস ২৫ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সকাল সাড়ে ৭টায় মসজিদের দানবাক্সগুলো একে একে খোলা হয়। পরে ৯টায় মসজিদের দোতলায় টাকা গণনা কাজ শুরু হয়। প্রায় ১৪ ঘণ্টা গণনা কাজে ছয় শতাধিক লোক অংশ নেন।

এবার ৪ মাস ২৫ দিন পর মসজিদের দানবাক্স বা সিন্দুকগুলো খোলা হয়। টাকাগুলো ভরতে ৫১টি বস্তার প্রয়োজন পড়ে। প‌রে বস্তাগুলো মসজিদের দোতলায় নেওয়া হয়। সেখানে কঠোর নিরাপত্তায় চলে গণনার কাজ।

দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ ( সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মস‌জিদ প‌রিচালনা ক‌মিটির সভাপ‌তি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হকসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণনার কাজ তদারকি করেন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এবারের গণনার কাজে অংশ নেয় ছয় শতাধিক লোক।

তাদের মধ্যে ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসা ও পাগলা মসজিদের এতিমখানার সাড়ে তিনশ শিক্ষার্থী, মসজিদের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবারও নগদ অর্থের পাশাপাশি বিদেশি মুদ্রা এবং সোনা-রূপার অলঙ্কার পাওয়া গেছে।

ছয় বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রূপা গত ১২ অক্টোবর ওজন করা হয়। সেদিন পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি সোনা ও ১ হাজার ৮৮ ভরি রূপা। একই সঙ্গে পাওয়া বিদেশি মুদ্রাও গণনা করা হয়।

এর আগে গত ২৭ জুন মসজিদের দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা, যা ছিল মসজিদের ইতিহাসে সর্বোচ্চ দানের রেকর্ড ছিল। এবার দানের টাকা সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।

দানবাক্স খোলা ও টাকা গণনাকে কেন্দ্র করে মসজিদ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মসজিদের আয় থেকে প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হয়। বর্তমানে মসজিদের তহবিলে আজ‌কের টাকাসহ ১৫০ কোটিরও বেশি জমা রয়েছে। ব্যাংকে রাখা অর্থের লভ্যাংশ থেকে দরিদ্র ও অসহায় মানুষকে অনুদান, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, ব্যাংকে জমা থাকা অর্থ দিয়ে পাগলা মসজিদকে কেন্দ্র করে প্রায় ১০ তলাবিশিষ্ট একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে একসঙ্গে ৪০ থেকে ৫০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা, নারীদের জন্য পৃথক নামাজের স্থান, মাদরাসা, এতিমদের শিক্ষাব্যবস্থা, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া ও আইটি সেকশনসহ বিভিন্ন আধুনিক সুবিধা রাখা হবে। প্রকল্পের পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। চূড়ান্ত নকশা পাওয়ার পর দরপত্র আহ্বান করে নির্মাণকাজ শুরু করা হবে।

শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে লোকজন মানত করতে আসেন। নগদ অর্থের পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রীও দান করেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৩:২০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে