০২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাচসাসের নতুন নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল। শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৫৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তারা।

নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাহাত সাইফুল। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট এবং অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট।

নির্বাচনে সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম। তারা পেয়েছেন যথাক্রমে ২৬১ ও ২২৯ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে সৈয়দা ফারজানা জামান রুম্পা ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন ২২৬ ভোট, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে আনিসুল হক রাসেল ২৩১ ভোট এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে পান্থ আফজাল ২৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত জাহান স্বর্ণা ২৪৭ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু ২২৬ ভোট এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় পদগুলোর মধ্যে সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তৌফিক অপু। তিনি ১৯ ভোটের ব্যবধানে আমিনুর ইসলাম লিটনকে পরাজিত করেন। লিটন পেয়েছেন ২০৭ ভোট।

কার্যনির্বাহী সদস্যের নয়টি পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। অন্য নির্বাচিতরা হলেন সুকন্যা আমির (২৬২), রুহুল সাখাওয়াত (২৪৯), রাজু আলীম (২৩৫), অরণ্য শোয়েব (২১৮), সালাম মাহমুদ (২১৬), শাকিল হোসেন (২০১), হাফিজ রহমান (১৯৩) ও সালাম ফারুক (১৯০)।

শুক্রবার অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর ১২টায় ভোটগ্রহণ শুরু হয়। জুমার নামাজের জন্য কিছু সময় বিরতি দেওয়ার পর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল এবং কামরুল হাসান দর্পণ-আহমেদ তেপান্তর নেতৃত্বাধীন দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এরফানুল হক নাহিদ।

নতুন নেতৃত্বের মধ্য দিয়ে আগামী দুই বছর বাচসাসের কার্যক্রম পরিচালিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৩:০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে