০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া লেখক চক্র পুরস্কার পাচ্ছেন আট গুণীজন, কবি সম্মেলন শুরু ২৭ নভেম্বর

প্রতিনিধির নাম

ষ্টাফ রিপোর্টচার: প্রধানমন্ত্রী ঘোষিত ‘নজরুলবর্ষ’ উপলক্ষে আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী কবি সম্মেলন-২০২৬। ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ‘বগুড়া লেখক চক্র’-এর এই আয়োজনে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য এবার আট বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’ প্রদান করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কবি সম্মেলন উদযাপন পরিষদের আহ্বায়ক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক।সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

এ বছর যারা পুরস্কার পাচ্ছেন তাঁরা হলেন, কবিতা-এমরান কবির (বগুড়া), কথাসাহিত্য-নূর কামরুন নাহার (ঢাকা), প্রবন্ধসাহিত্য-ড. অয়নিকা আলপনা (গাইবান্ধা), লিটল ম্যাগাজিন সম্পাদনা-রহমান রাজু (‘আনর্ত’ পত্রিকা, গাইবান্ধা), গবেষণা সাহিত্য-মামুন সিদ্দিকী (কুমিল্লা), ফটো সাংবাদিকতা-শফিকুল ইসলাম শফিক (বগুড়া), সাহিত্য সংগঠক-রেহানা সুলতানা শিল্পী (পাবনা) এবং সাহিত্যানুরাগী-বায়েজিদ শেখ (বগুড়া)।

আয়োজকরা জানান, ২৭ নভেম্বর সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। সম্মেলনের প্রথম দুই দিন ২০টি পর্বে সেমিনার, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর বিকেল ৪টায় প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় তুলে দেবেন।বগুড়া স্থানীয় খবর

দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক কবি-সাহিত্যিক এই সম্মেলনে অংশ নেবেন। তৃতীয় দিন (২৯ নভেম্বর) অতিথিদের নিয়ে জিয়াবাড়ি ও মমইন ইকোপার্ক পরিদর্শনের আয়োজন রাখা হয়েছে। এছাড়া জেলা পরিষদ চত্বরে বই ও শীতকালীন পিঠার স্টলের পাশাপাশি সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’ ও স্যুভেনির ‘পুণ্ড্রনগর’ প্রকাশিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩ বার পড়া হয়েছে