০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সিএনজি মালিকদের সাথে সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম

ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলা সিএনজি মালিক সমিতি (রেজিঃ নং-৯১২)-এর উদ্যোগে রবিবার (১৫ নভেম্বর) বগুড়া জেলার বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে শ্রমিক- মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ শাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক মঞ্জু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এস আলম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রতন এবং ধর্মীয় সম্পাদক মনির হোসেন।

সভায় বক্তারা বলেন, বগুড়া জেলা অটোরিকশা সিএনজি মালিক সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীলতার সঙ্গে পরিবহন কার্যক্রম পরিচালনা করতে হবে। যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিয়মনীতি মেনে চলতে হবে।

তারা আরও বলেন, সমিতির সকল সদস্যের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় থাকলে পরিবহন ব্যবস্থাপনা আরও সুন্দর ও সুশৃঙ্খল হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

মতবিনিময় সভায় সিএনজি মালিকদের বিভিন্ন সমস্যা, পরিবহন পরিচালনার শৃঙ্খলা এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৬:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে