০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা’

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: শেখ হাসিনা দেশে ফিরে সংবর্ধনা পাওয়ার আশা করছেন – এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনি দেশে ফিরতে চান, আপনাকে সংবর্ধনা জানাতে হবে। সংবর্ধনা জানাবে কে? আবু সাঈদের মা, মুগ্ধর বাবা, নাকি আহনাফের আত্মীয়-স্বজন?

সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা আবার দেশে আসতে চান। তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করছেন। বিদেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকেও দেশে ফেরার বিষয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। কিন্তু যাদের বর্বরভাবে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে, জানালা দিয়ে গুলি করে শিশুদের হত্যা করা হয়েছে, তাদের স্বজনেরা কি তাকে সংবর্ধনা জানাবেন?

তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ মানুষ ভুলে যায়নি। এত তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিক জীবন দিয়েছেন। তাদের রক্তের দাগ কি মাটি শুষে নিয়েছে? তা হয়নি। শেখ হাসিনা ভুলে গেছেন, মানুষ কিন্তু কিছুই ভোলেনি।

বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। তখন প্রতিবাদ করলে তৎকালীন আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেন, আদালত তার গতিতে চলে, আইন তার গতিতে চলে। এখন শেখ হাসিনা কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তো তার গতিতেই চলবে।

শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রসঙ্গে তিনি বলেন, মানুষ ভুল করলে পরে ক্ষমা চায়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা জারি করে ভুল করেছিলেন এবং পরে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা অনুতপ্ত হননি। এত মানুষের প্রাণহানির পরও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি বলে মন্তব্য করেন রিজভী।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আবারও ফ্যাসিবাদী শাসন চালানোর স্বপ্ন দেখছেন। পুলিশ ও র‍্যাব দিয়ে মানুষের ওপর নির্যাতন চালিয়ে নিজের রাজত্ব ও রাজসিংহাসন ফিরে পাওয়ার কল্পনা করছেন তিনি।

রিজভী বলেন, শেখ হাসিনা মনে করছেন, পার্শ্ববর্তী দেশ তাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে ১৮ কোটি মানুষ তা মেনে নেবে। কিন্তু শহীদদের রক্তের দাগ মানুষ ভুলে যায়নি। এই জাতি সব সময় অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠেছে।

৭ নভেম্বরের চেতনার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, এই চেতনা হচ্ছে জেগে ওঠার, অধিকার রক্ষার এবং অহংকারী, অত্যাচারী ও লুটেরাদের পতনের চেতনা। দেশে যখন গণতন্ত্র থাকে না, মানুষ কথা বলতে, মিছিল করতে কিংবা সমাবেশ করতে ভয় পায়, তখন ৭ নভেম্বরের চেতনা মানুষকে উদ্বুদ্ধ করে।

তিনি বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও ৭ নভেম্বরের চেতনা মানুষকে প্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতেও যে কোনো ফ্যাসিবাদ মোকাবিলায় এই চেতনায় মানুষ উদ্দীপ্ত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:২৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে