০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পৌনে ৩ কেজির এক ইলিশ, ১২ হাজার টাকায় বিক্রি

প্রতিনিধির নাম

কুঢাকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটার আশাখালী মৎস্য বন্দরে জেলে নূর আলম বিশ্বাসের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি স্থানীয় মৎস্য আড়ত মেসার্স তুবা ফিসে নিলামে প্রতি মণ ১ লাখ ৯৫ হাজার টাকা দরে ১২ হাজার ১১২ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে মাছটি আড়তে নিয়ে আসার পর নিলামে অংশ নেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় বড় আকারের ইলিশটি একনজর দেখতে আড়তে ভিড় করেন উৎসুক ক্রেতা ও ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত স্থানীয় ব্যবসায়ী মামুন মৃধা সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন।

জেলে নূর আলম বিশ্বাস বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে জালে বড় আকারের ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে নিয়ে এলে ভালো দাম পাওয়া যায়। জালে এত বড় ইলিশ ধরা পড়লে আমাদের আনন্দের সীমা থাকে না। মাছের ভালো দাম পেলে পরিবারের খরচ চালাতেও কিছুটা স্বস্তি পাওয়া যায়।

মাছটির ক্রেতা মামুন মৃধা বলেন, আড়তে মাছটি আসার পর নিলামে অংশ নিয়ে কিনেছি। এ ধরনের বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। আশা করছি, ভালো দামেই মাছটি বিক্রি করতে পারব।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, দুই কেজির বেশি ওজনের ইলিশ বন্দরে খুব একটা দেখা যায় না। বড় ইলিশ উঠলে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের মধ্যেও বাড়তি কৌতূহল তৈরি হয়। মাছটির ওজন ও মান ভালো হওয়ায় নিলামে ভালো দাম উঠেছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। তবে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম মেনে চলা জরুরি। জেলেদের নির্ধারিত নিষেধাজ্ঞার সময় মাছ আহরণ থেকে বিরত থাকার পাশাপাশি মৎস্য আইন মেনে চলতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:৫২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে