০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে এমবিবিএস ও বিডিএস প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদন আহ্বান

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: পাকিস্তান সরকারের ‘পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (পিটিএপি) সেশন ২০২৬-২৭ এর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।

এর মধ্যে এমবিবিএস কোর্সে ২০টি এবং বিডিএস কোর্সে ৫টি আসনসহ মোট ২৫টি আসন বরাদ্দ করা হয়েছে।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক কূটনৈতিক নোটে এ তথ্য জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজ প্রকাশিত এই কূটনৈতিক পত্রে বলা হয়েছে, আবেদন করার জন্য শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান বাধ্যতামূলক বিষয়সহ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

এ ছাড়া আবেদনকারীদের এসএটি-২ (প্রতিটি বিষয়ে ন্যূনতম ৫৫০ নম্বর), ফরেন এমসিএটি, ইউসিএটি (ন্যূনতম ৫০ শতাংশ নম্বর) কিংবা এমডিসিএট পরীক্ষার যেকোনো একটিতে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ইন্টার বোর্ড কমিটি অব চেয়ারম্যানস (আইবিসিসি), ইসলামাবাদ থেকে সমমান বা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অর্জন বাধ্যতামূলক করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.ead.gov.pk) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করতে হবে।

এরপর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, আইবিসিসির সমমানের সার্টিফিকেট, পাসপোর্ট এবং পাসপোর্ট আকারের ৪ কটি ছবিমহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র চার সেট প্রিন্ট করে আগামী ১৬ নভেম্বরের মধ্যে গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে (হাউস নম্বর এনইসি-২, রোড ৭১, গুলশান এভিনিউ, ঢাকা) জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:৩৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে