০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই ফেরত আসতে হবে: দুদক

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

সোমবার (৯ নভেম্বর) কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এছাড়া আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দুদক সচিব বলেন, দুর্নীতির মামলায় ৩৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করছি।

এরআগে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৬০ কাঠার প্লট গ্রহণের ঘটনায় ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। সেই সব মামলায় শেখ হাসিনাকে ৩৬ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

এমনই প্রেক্ষাপটে আলোচনায় আসে দেশে ফিরতে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দুদকের অবস্থান- ফিরতে হলে আসামি হিসেবে আইনি প্রক্রিয়াতেই আসতে হবে।

এদিন আওয়ামী লীগের সাবেক দুই এমপি অসীম কুমার উকিল এবং অপু উকিলের বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে বলেও জানান সচিব সাইদুর রহমান খান।

এছাড়া, ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউনিপে টু ইউ-এর পরিচালক এম এ তাহেরের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:৪৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে