০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শহীদ নূর হোসেন দিবস

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: আজ মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এ দিনে জীবন্ত পোস্টার হয়ে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগানটি বুকে-পিঠে ধারণ করা তৎকালীন স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের নায়ক নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।

ঢাকার নারিন্দায় এক অটোরিকশাচালকের ঘরে জন্ম নেওয়া নূর হোসেন অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলেন। পরে তিনি গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন।

জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলন তুঙ্গে থাকাকালে ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন শহীদ হন। বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে তিনি রাজপথে বের হয়েছিলেন।

এরশাদ বিরোধী একটি মিছিল পল্টন এলাকার ‘জিরো পয়েন্ট’ অতিক্রমকালে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করেছিল। তখন নূর হোসেন শহীদ হন।

নূর হোসেনের সেই আত্মত্যাগ সাড়া জাগিয়েছিল, গণতন্ত্রকামী মানুষের মনকে নাড়া দিয়েছিল। বুকে-পিঠে স্লোগানভরা শরীরটি আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় রক্তপাতের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটেছিল।

১৯৮৭ সালে নূর হোসেন শহীদ হওয়ার পর এরশাদ একই বছরের ৬ ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেন। এর তিন মাস পর তিনি জাতীয় সংসদের আরেকটি নির্বাচনের আয়োজন করেন। ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে বড় দলগুলো অংশ নেয়নি। ফলে সংসদ রাজনৈতিক বৈধতা পায়নি।

এরশাদ এর পরও ক্ষমতায় টিকে ছিলেন। একপর্যায়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তার পদত্যাগের মধ্য দিয়ে ঘটনাবহুল দশক শেষ হয়। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেয়। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। যে স্থানে নূর হোসেন গুলিবিদ্ধ হয়েছিলেন, সেটি এখন শহীদ নূর হোসেন চত্বর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:১৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে