০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ভাঙা বাঁশের সাঁকোতে ঝুঁকি দিয়ে পারাপার

প্রতিনিধির নাম

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত প্রায় ৩শ’ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটির অর্ধেকের বেশি অংশ ভেঙে যাওয়ায় দুই পাড়ের অন্তত ৮ গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। দীর্ঘ দুই থেকে তিন মাস ধরে সাঁকোটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকলেও কোনো সংস্কারের উদ্যোগ না নেয়ায় বাধ্য হয়ে স্থানীয়রা বুক সমান পানি মাড়িয়ে, সাঁতরে কিংবা জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্করা।

স্থানীয় বাসিন্দারা জানান, নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় নবিউলের ঘাট নামে পরিচিত বারোমাসিয়া নদীর ওপর নির্মিত এই সাঁকোটি দুই পাড়ের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। প্রায় দেড় যুগ ধরে প্রতিদিন এই সাঁকো দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন। প্রতিবছর বর্ষা মৌসুমের আগে স্থানীয় উদ্যোগে সাঁকোটি মেরামত করা হলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না করায় এর পাটাতন ও কাঠামো দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে দুই-তিন মাস আগে সাঁকোটির প্রায় দেড়শ’ ফুট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এর ফলে নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী, চরগোরকমন্ডল, ঝাউকুটি, পশ্চিম ফুলমতি, নাওডাঙ্গা, শিমুলবাড়ী এলাকার হকবাজার এবং পার্শ্ববর্তী লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখারুয়া ও খারুয়া গ্রামের মানুষ সীমাহীন ভোগান্তিতে পড়েন। সাঁকো ভাঙা থাকায় এলাকার শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের নিত্যদিনের চলাচল ব্যাহত হচ্ছে এবং উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আতাউর রহমান রতন বলেন, সাঁকোটি ভেঙে যাওয়ায় স্কুল-শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ঝুঁকির মধ্যে নদী পার হচ্ছেন। জনস্বার্থে দ্রুত সাঁকোটি মেরামত অথবা সেখানে টেকসই নতুন একটি সাঁকো নির্মাণের দাবি জানান তিনি।

এ বিষয়ে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাছেন আলী বাসস’কে জানান, ভেঙে যাওয়া সাঁকোটি দ্রুত পুনর্নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। এটি নির্মিত হলে দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান বাসস’কে জানান, সাঁকোটি ভেঙে যাওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে আসে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে সেখানে একটি টেকসই বাঁশের সাঁকো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৩:২৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
৮ বার পড়া হয়েছে