হোয়াইট হাউসের নতুন প্রধান স্টিফেন মিলার
যমুনা নিউজ বিডি: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে চরম ভরাডুবির পরপরই হোয়াইট হাউসে বড় ধরনের রদবদল আনলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের বিশ্বস্ত এবং বিতর্কিত কট্টরপন্থি অভিবাসন নীতির স্থপতি স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের নতুন ‘চিফ অব স্টাফ’ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। খবর রয়টার্স।
মিলার স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের। শুক্রবার পদত্যাগপত্র জমা দেওয়া ওয়াইলসকে ট্রাম্পের রাজনৈতিক অপারেশনের দায়িত্বে ফিরিয়ে নেওয়া হচ্ছে। সোমবার (৯ নভেম্বর) থেকে মিলার নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ভোটাররা ট্রাম্পের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি প্রত্যাখ্যান করলেও হোয়াইট হাউস কোনও আপসের পথে হাঁটছে না। ট্রাম্প প্রশাসন যে ডেমোক্র্যাটদের সাথে মুখোমুখি রাজনৈতিক সংঘাত ও কঠোর অবস্থানের পথ বেছে নিচ্ছে, ৪১ বছর বয়সী মিলারের এই পদোন্নতি তারই স্পষ্ট বার্তা দিচ্ছে।
ডেমোক্র্যাটদের হবু স্পিকার হাকিম জেফরিস এই নিয়োগের তীব্র সমালোচনা করে স্টিফেন মিলারকে একজন ‘বেপরোয়া চরমপন্থি’ বলে আখ্যা দিয়েছেন।































