০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া সিটি প্রশাসক কে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম

ষ্টাফ রিপোর্টার: বগুড়া সিটি এলাকায় অন্য উপজেলা থেকে আসা অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ এবং অটোরিকশাচালকদের পরিচয়পত্র বাধ্যতামূলক করার দাবিতে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বগুড়া সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। বুধবার বগুড়া সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজঃ-৮৪, স্থাপিত ১৯৭২) জনস্বার্থ ও শ্রমিকদের ন্যায্য অধিকার বিবেচনায় নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মোঃ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক রাফিউল আলম, প্রচার সম্পাদক আপেল মাহমুদ, সড়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান, সহ লুৎফর রহমান, বশির উদ্দিন। স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করে, বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুলসংখ্যক অটোরিকশা বগুড়া শহরে প্রবেশ করে যাত্রী পরিবহন করছে। এতে শহরে যানজট ও বিশৃঙ্খলা বাড়ার পাশাপাশি স্থানীয় রিকশা-ভ্যান ও অটোরিকশা শ্রমিকদের কর্মসংস্থান এবং আয়-রোজগার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় শহরে প্রবেশকারী অটোরিকশার রেজিস্ট্রেশন, প্রয়োজনীয় কাগজপত্র, রুট পারমিট ও চলাচলের বৈধতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি বগুড়া শহরের অভ্যন্তরে চলাচলকারী প্রত্যেক অটোরিকশাচালকের বৈধ পরিচয়পত্র থাকা এবং তা দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিচয়পত্রে চালকের নাম, ছবি, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর ও অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বর অন্তর্ভুক্ত করার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। স্মারকলিপিতে বগুড়া সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:৪৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে