০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ কারাগারে বগুড়া আওয়ামী লীগ নেতা নবাবের মৃত্যু

প্রতিনিধির নাম

ষ্টাফ রিপোর্টার: নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামের বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জাকির হোসেন নবাব কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে নওগাঁ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন নবাব। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই সকাল পৌনে ১১ টা মিনিটে তিনি মারা যান।

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় বলেন, জাকির হোসেন নবাব একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত বছর থেকে এই কারাগারে বন্দী ছিলেন। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয় এবং পথেই তিনি মারা যান।

তিনি আরও জানান, সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি আনুষ্ঠানিকতা পূর্ণ করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৮:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে