০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শহরে ১১ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার আটক ৪

প্রতিনিধির নাম

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের প্রানকেন্দ্র সাতমাথায় একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে তল্লাশি চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটের একটি বড় চালান উদ্ধার করা হয়েছে। ওই চালানে পাওয়া গেছে ১১ হাজার একশ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।বগুড়া স্থানীয় খবর

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিক ওষুধ ব্যবসায়ী রঞ্জুসহ চারজনকে আটক করা হয়েছে। সদর থানার পুলিশের একটি টিম আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সেখানে এই অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটের ওই চালান আটক করে।

জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান উদ্দিন মুরাদ থানায় আয়োজিত প্রেসব্রিফিংকালে এতথ্য জানান। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাতমাথায় সপ্তপর্দী মার্কেটের উত্তর পাশে টিএমএসএস মার্কেটে ওষুধের দোকান সংলগ্ন রঞ্জু ইলেকট্রনিক ও ঘড়ির দোকানে নাঈম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি বড় মাদকের চালান ঢুকেছে।

এরপর ওই তথ্যের ভিত্তিতে সদর থানার পুলিশের একটি টিম ওই দোকানে অভিযান চালায়। অভিযানকালে কুরিয়ার সার্ভিসের পার্শ্বেল একটি কার্টুনে আসা ওই পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে এব্যপারে জিজ্ঞাসাবাদের জন্য রঞ্জু স্টোরের মালিক রঞ্জুসহ ৪ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, আসামিদের নাম ঠিকানাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাত ৮টা পর্যন্ত এঘটনায় মামলা দায়ের করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, মহানগরের সেউজগাড়ী এলাকার নাঈম কুরিয়ার সার্ভিস থেকে মাদকের ওই চালানটি রঞ্জু ইলেকট্রনিক্স দোকানে পাঠানো হয়।

ওই কুরিয়ারের কর্মী রাজু মাদকের চালানটি ওই দোকানে পৌছে দেয়। এব্যপারে রাজুকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৮:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে