০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে কিছুই হবে না: নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: সরকারকে সর্বত্র ব্যর্থ আখ্যা দিয়ে বিরোধীদলীয় চিপ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বর কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। তবে সরকারের যে ব্যর্থতা যে পারফরমেন্স সেটার ওপর আস্থা নেই, তাই ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে এবং সরকার আর আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে। এটা এনসিপি রাজপথে থেকে প্রতিহত করবে ইনশা আল্লাহ।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক ও স্থানীয় নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকারি দলের নৈরাজ্য, ব্যর্থতা, গণবিরোধী নীতির বিরুদ্ধে আমরা কর্মসূচি পালন করছি। আমরা জনগণকে আহ্বান করব আপনারা রাজপথে নামুন। কারণ রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে। এ ছাড়া সরকারকে শায়েস্তা করতে আর কোনো উপায় নেই।

নাহিদ ইসলাম আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন একটি যৌক্তিক আন্দোল । সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় আজকে এই আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো একটা ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পার হওয়া যায় না। যদি এই আন্দোলনে ফ্যাসিস্টারা ঢুকে থাকে এবং নৈরাজ্য করে তাহলে এর দায় সরকারকে নিতে হবে। সারা দেশে ফ্যাসিস্টের নেতাকর্মীদের পেলে-পুষে রাখছে বিএনপি। আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু এখন বিএনপির দখলে।

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মাহিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৯:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে