০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ দফা না মানলে এক দফার পাথরের নিচে পিষ্ট হয়ে যাবেন: জামায়াত আমির

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপান্তরিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সরকারের উদ্দেশ্যে বলেছেন, এই সাত দফা মেনে নেন। তাহলে এক দফার পাথর আপনাদের উপর চাপবে না। কিন্তু সাত দফা যদি ভালোয় ভালোয় না মানেন, তাহলে এক দফার পাথরের নিচে পিষ্ট হয়ে যাবেন।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টায় ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ভোটে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি। সেখানে তাদের দাবি হবে একান্ন ভাগ মানুষ, একান্ন ভাগ ভোটার তাদেরকে ভোট দিয়েছে। দ্বিতীয় আরেকটি ভোট আপনারা দিয়েছিলেন। তারাও বলেছিল, হ্যাঁ বলুন। আমরা বলেছিলাম, হ্যাঁ বলুন। সেই ভোটে সত্তর ভাগ মানুষ হ্যাঁ-তে ভোট দিয়েছে। একান্ন ভাগ মানুষের ভোটকে তারা সম্মান করে। কিন্তু সত্তর ভাগ মানুষের ভোটকে তারা অপমানিত করেছে। তারা কোন ভোটের রায় বাস্তবায়ন এখনো করেনি। তারা ধানাই-পানাই করছে। ডানে যায় একবার, বামে যায় আরেকবার। আমাদেরকে বিভিন্ন লোভ দেখায়।

তিনি বলেন, আমরা ব্যক্তির জন্য সংসদে যাইনি। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যও যাইনি। আপনারা সাক্ষী, নির্বাচনের আগেই আমরা ঘোষণা দিয়েছিলাম, যদি আমাদের জোট নির্বাচিত হয়, আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই, তাহলে আমরা সরকারি কোনো প্লট গ্রহণ করবো না। আমরা ঘোষণা দিয়েছিলাম, আমাদের কোন এমপি-মন্ত্রী ট্যাক্সবিহীন গাড়ি বিদেশ থেকে আমদানি করবেন না। আমরা আমাদের কথা রেখেছি। সরকার বাধ্য হয়ে আমাদের কথার সঙ্গে একমত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৮:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১ বার পড়া হয়েছে