০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্তন ক্যানসার কমাতে সচেতনতা বাড়াতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, স্তন ক্যানসার কমাতে সচেতনতা বাড়াতে হবে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে ক্যানসার ভাল হয়। এর জন্য যথা সময়ে চিকিৎসা নিতে হবে ও সচেতন হতে হবে।

দিনাজপুরের ন্যায় সারাদেশে ৫০৩টি উপজেলায় প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করলে অনেক রোগী ক্যানসার থেকে মুক্তি পাবে। এ ব্যাপারে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি সামাজিক সমস্যা সমাধানে সমাজের সকলকে সম্পৃক্ত করতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে অক্টোবর মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম ও দিনাজপুর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল যৌথভাবে এই অধিবেশনের আয়োজন করে। বাংলাদেশ ভ্রমণ

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আগামী ৩/৪ মাসের মধ্যে দিনাজপুর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালের ১০ কার্যক্রম চালু করা হবে। সুস্থ থাকতে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনে অভ্যস্ত হতে হবে।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৯:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১ বার পড়া হয়েছে