০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কীর্তি সুরেশের অভিষেক

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: অভিনেত্রী কীর্তি সুরেশের ওটিটি অভিষেক হতে যাচ্ছে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘আক্কা’ দিয়ে। পিরিয়ড অ্যাকশনধর্মী এই সিরিজে অভিনয়ের আগে স্ট্রিমিং প্ল্যাটফরমে কাজ না করার পরামর্শ পেয়েছিলেন তিনি। তবে সেই পরামর্শে কান দেননি অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে কীর্তি জানান, তাকে বলা হয়েছিল- তিনি যেহেতু বড় পর্দার তারকা, তাই ওটিটিতে কাজ করা উচিত নয়। জবাবে কীর্তি বলেন, তাকে এমন পরামর্শ দেয়া হলেও তিনি তা শোনেননি। অভিনেত্রীর মতে, একসময় সিনেমার তুলনায় ওটিটিকে কম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা হলেও সেই ধারণা এখন বদলেছে। বিশেষ করে করোনার পর বিনোদন জগতে বড় পরিবর্তন এসেছে।

কীর্তি মনে করেন, সিনেমা ও ওটিটি- দু’টি মাধ্যমই পাশাপাশি চলতে পারে। গল্প ও নির্মাণের ধরন অনুযায়ী কোনো কাজ প্রেক্ষাগৃহের জন্য, আবার কোনো কাজ স্ট্রিমিং প্ল্যাটফরমের জন্য উপযুক্ত। তবে শুধু কাজের জন্য কাজ করতে চান না বলেও জানিয়েছেন তিনি। ‘আক্কা’ সিরিজের গল্প আবর্তিত হয়েছে কাল্পনিক তেলেগু শহর পের্নুরুকে ঘিরে। সেখানে অপরাধ জগতের নিয়ন্ত্রণে থাকা তিন বোনকে ‘আক্কা’ নামে পরিচিত করা হয়েছে।

সিরিজে ভবানী নামের এক শান্ত স্বভাবের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন কীর্তি। চরিত্রটি নিয়ে কীর্তি জানান, ভবানীর সংযত ব্যক্তিত্ব, নেতৃত্বের ক্ষমতা ও রাজকীয় আচরণ বুঝে ওঠা তার জন্য কঠিন ছিল। সিরিজটিতে আরও অভিনয় করেছেন- রাধিকা আপ্তে, তন্বী আজমি, মহেশ মাঞ্জরেকর, অংশুমান পুষ্কর ও মনিকা পানওয়ার। নেটফ্লিক্স ও যশ রাজ ফিল্মস এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত সিরিজটি ৩০শে অক্টোবর মুক্তির কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১ বার পড়া হয়েছে