০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের বিপক্ষে গেলে কাউকেই ছাড় নয়, প্রমাণ দেখিয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করেছেন, জনগণের বিপক্ষে গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মীর শাহে আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো বিষয়ে জনগণের পক্ষে থাকবেন। কোনো ধরনের অনিয়মের বিষয়ে কাউকে ছাড় দেন না।’

তিনি বলেন, ‘মিরপুরের একটি ঘটনায় আমাদের দুর্দিনের কর্মী মিষ্টি আপাকে বলি হতে হয়েছে। ইশরাক কোনো জায়গা দখল করতে যাননি। তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন। ইতিবাচক বিষয়ের মধ্যে ৫ শতাংশ নেতিবাচক থাকার কারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ইশরাককে মন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হয়েছে। এটাই হচ্ছে বিএনপি সরকার।’

জামায়াতের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘ফুটবল-ক্রিকেট টিমের ১১ দলীয় ঐক্যের প্রবীণ সংসদ সদস্য গাজী নজরুল নিজের মেয়ের বয়সী মেয়ের সঙ্গে অনৈতিক ও অস্বাভাবিক কার্যকলাপে ধরা পড়ার পর লোক দেখানোর জন্য তাকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হয়নি। এটাই হচ্ছে বিএনপির সঙ্গে অন্য রাজনৈতিক দলের তফাত।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের পক্ষে থাকার জন্য যদি সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, তাহলে আপনারা জনগণের ভোট পেয়েও কাজ করলেন কখন?’

সাত মাস একটি সরকারের জন্য বড় সময় নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ডেঙ্গু নিয়ে কাজ করেছি। গতবারের তুলনায় ডেঙ্গু কমেছে। আমাদের উদ্দেশ্য জনগণের ভোট নিয়ে বারবার নির্বাচিত হওয়া। যেখানে ব্যর্থতা রয়েছে, সেখানে দুঃখ প্রকাশ করছি। বিদ্যুৎ নিয়েও আমরা দুঃখ প্রকাশ করেছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
৩ বার পড়া হয়েছে