০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে জাতীয় যুব দিবসে ২৬ লাখ টাকার হস্তান্তর

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক বিতরণ ও যুব মেলার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই যুব মেলায় ২২টি স্টল স্থান পেয়েছে।

অনুষ্ঠান শেষে ৪৬ জন যুবকের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য ২৬ লাখ ৪ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলাম।
রংপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার জানান, বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি যুবক। এই যুবশক্তিকে কাজে লাগিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোত্তম সুফল নিশ্চিত করতে হবে।

তিনি যুবদের উদ্দেশে বলেন, শুধু কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ফারুক, মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার মো. আবু সাঈদ,রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক প্রমুখ।

উল্লেখ্য, এর পূর্বে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে