বগুড়া সদর উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার: বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রস্তুতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
এ সময় বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন ও আতিকুর রহমান আতিকসহ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্যসচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়করা সভায় অংশগ্রহণ করেন।


























