০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের নতুন হামলার শঙ্কার মধ্যে বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান বার্তা দিচ্ছে সর্বশেষ হামলায় তারা যেসব অবকাঠামোকে টার্গেট করেছিল, এবার এরও বাইরে যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি নেতৃবৃন্দের তাৎক্ষণিক এবং কার্যকরী পদক্ষেপের নির্দেশনা ইঙ্গিত করছে তারা গতবার যেসব স্থানে হামলা করেছিল এবার তার চেয়েও দূরের স্থানে হামলা চালাবে। এতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ইরানের নেতারা বলেছেন তারা এ অঞ্চলে সাতশরও বেশি টার্গেট ঠিক করেছে। যারমধ্যে বেসামরিক ও সামরিক অবকাঠামো আছে।

যার অর্থ এবার শুধুমাত্র মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালাবে না; মার্কিনিদের কোম্পানির ওপরও হামলা চালাবে। আর এক্ষেত্রে এসব টার্গেট বেশ বড় পরিসরে হবে।

আলজাজিরা জানিয়েছে, আজ ইরানের সুপ্রিম লিডার মোতজতাব খামেনি টার্গেট ঠিক করার নির্দেশনা দিয়েছেন। যা বেশ চিন্তার বিষয়। এছাড়া তিনি বলেছেন, যদি ইরান হামলার শিকার হয় তাহলে তারা ঠিক করবেন নতুন যুদ্ধ কখন শেষ হবে। এরমাধ্যমে তিনি বার্তা দিচ্ছেন যে, তেহরান যদি আবারও হামলার শিকার হয় তাহলে কূটনীতির পথ বন্ধ হয়ে যাবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন আবারও বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তখন কাতার এটি থামানোর সর্বোচ্চ চেষ্টা করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৮:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১ বার পড়া হয়েছে