০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সারিয়াকান্দিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রতিনিধির নাম

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে র‌্যালি, জীবাণুমুক্ত হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম মিকাইল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মীর কাওছার হোসেন, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, পৌর বিএনপি’র সভাপতি সাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী নুনী গোপাল সিংহ। পরে সারিয়াকান্দি উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ও প্রশিক্ষকদের হাতে ট্যাব তুলে দেন প্রধান অতিথি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
৫ বার পড়া হয়েছে