০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি: জ্বালানিমন্ত্রী টুকু

প্রতিনিধির নাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭ ই মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি, করেছে বাংলাদেশের মানুষ, এটা একটি জনযুদ্ধ ছিল, সেই যুদ্ধে বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল, এবং সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের সরকারের সময় জাতিসংঘের অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের, আর আমাদের তারেক রহমানের সরকারের সময়ও জাতিসংঘের অধিবেশনের সভাপতিও বাংলাদেশের। এটা শুধু বিএনপি সরকারের সময়ই সম্ভব।

আলোচনা সভায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্ব, জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।

দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তারা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০১:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
৯ বার পড়া হয়েছে