০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রতিনিধির নাম

ষ্টাফ রিপোর্টার: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) প্রতিষ্ঠানের পল বেসরা অডিটোরিয়ামে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে শিক্ষা নিয়ে সমৃদ্ধ, স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য, দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি একটি রাষ্ট্রের অগ্রযাত্রার অন্যতম ভিত্তি। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা এবং দেশের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা অফিসার ও প্রতিষ্ঠানের উপদেষ্টা গোলাম মাহবুব মোর্শেদ, সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার, কলেজ ইনচার্জ প্রভাষক টিএম আপেল মাহমুদ ও স্কুল ইনচার্জ রাশেদুল বারী। বক্তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে সংহতির গুরুত্ব এবং দেশ গঠনে শিক্ষার্থীদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মার্গারেট বন্দনা দাস জুঁই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০১:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
৯ বার পড়া হয়েছে