০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিকেএমইএ

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম এক বার্তায় জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি কারখানার কার্যক্রম সচল রাখাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পোশাক শ্রমিকেরা যে চাপের মধ্যে রয়েছেন, তা বিকেএমইএ উপলব্ধি করে। একই সঙ্গে বৈশ্বিক মন্দা, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় ক্রমাগত বৃদ্ধি এবং কারখানাগুলোতে রপ্তানি আদেশ কমে যাওয়ার চ্যালেঞ্জও বাস্তব।

বার্তায় বলা হয়, শ্রমিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা এবং কারখানার কার্যক্রম সচল রাখা- দুটিই সমান গুরুত্বপূর্ণ।

মোহাম্মদ হাতেম বলেন, নতুন মজুরি বোর্ডে সরকার, মালিক ও শ্রমিক-তিন পক্ষেরই প্রতিনিধি রয়েছেন। পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব বলে বিকেএমইএ বিশ্বাস করে।

তিনি বলেন, এমন একটি মজুরি কাঠামো হওয়া প্রয়োজন, যা শ্রমিকদের জীবনমান সুরক্ষিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতাও বজায় রাখবে।

বার্তায় আরও বলা হয়, শ্রমিক ও শিল্প একে অপরের পরিপূরক। উভয় পক্ষের স্বার্থ সুরক্ষিত হলেই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধানে পৌঁছানোর চেষ্টা করতে হবে।

বিকেএমইএর বার্তায় বলা হয়, ‘শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, শিল্প বাঁচলেই শ্রমিক বাঁচবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:৩৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
৪ বার পড়া হয়েছে