০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেতু নেই, মৃত্যুর পরও দুর্ভোগ; নৌকায় পার হলো বৃদ্ধের লাশ

প্রতিনিধির নাম

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: মৃত্যুর পরও দুর্ভোগ পিছু ছাড়ল না ৬৫ বছর বয়সী জাগের আহমদের। জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে খাটিয়া পার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত নৌকায় করে সাপমারা খাল পার করে ওপারের পারিবারিক কবরস্থানে নিতে হয়েছে তাঁর মরদেহ। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছে এটি শুধু একটি মৃত্যুর পরের ভোগান্তি নয়, বরং দীর্ঘদিনের অবহেলা ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার নির্মম চিত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে মারা যান দক্ষিণ সরেঙ্গা গ্রামের বাসিন্দা জাগের আহমদ (৬৫)। জানাজা ও দাফনের জন্য স্বজনেরা খাটিয়ায় করে তাঁর মরদেহ সাপমারা খালের ওপারে পারিবারিক কবরস্থানে নেওয়ার উদ্যোগ নেন। কিন্তু খালের ওপর পাকা সেতু না থাকায় এবং একমাত্র বাঁশের সাঁকোটি অত্যন্ত নড়বড়ে হওয়ায় খাটিয়া নিয়ে পার হওয়া সম্ভব হয়নি। পরে নিরুপায় হয়ে নৌকায় করে মরদেহ খাল পার করা হয়। ওপারের কাদামাটির পথ পেরিয়ে কবরস্থানে নেওয়ার পর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

এলাকাবাসীর অভিযোগ, সাপমারা খালের ওপর একটি সেতু না থাকায় রায়পুর ও জুঁইদন্ডী ইউনিয়নের অন্তত ছয়টি গ্রামের প্রায় অর্ধলাখ মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। প্রতিদিন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ বাঁশের সাঁকো পার হন। জরুরি প্রয়োজনে কোনো রোগীকে উপজেলা কিংবা শহরের হাসপাতালে নিতে গেলেও পড়তে হয় চরম বিপাকে।

এ অঞ্চলের মানুষের আয়ের অন্যতম উৎস মৎস্য খাত। কিন্তু যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে মাছ পরিবহন ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে এলাকার আর্থসামাজিক উন্নয়নও।

সরেঙ্গা গ্রামের বাসিন্দা আহমদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সাঁকোটি এতটাই নড়বড়ে যে খাটিয়া নিয়ে পার হওয়া যায় না। বাধ্য হয়ে মুরব্বির মরদেহ নৌকায় পার করতে হয়েছে। এই সেতুর দাবিতে অতীতে যারা আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁদের অনেকেই আজ বেঁচে নেই। তবুও আমাদের প্রাণের দাবি পূরণ হয়নি।

রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, কয়েক যুগের পুরোনো এই সাঁকোর স্থানে সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বহুবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। সেতুর অভাবে নৌকায় করে মরদেহ পারাপারের মতো মর্মান্তিক ঘটনা এখানে প্রায়ই ঘটছে।

তবে দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে সম্প্রতি আশার আলো দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর সুপারিশে সাপমারা খালের ওপর সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইসমাইল বিন মনির বলেন, অতীতে বারবার আশ্বাস দেওয়া হলেও কাজ না হওয়ায় মানুষ এখন আর কোনো কথায় বিশ্বাস রাখতে চায় না। তবে সেতুটির অনুমোদন হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রী ও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। দ্রুত দৃশ্যমান কাজ শুরু হলেই এলাকাবাসীর দীর্ঘদিনের দুঃখ-কষ্ট লাঘব হবে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. রাকিব হোসাইন বলেন, সেতুটি নির্মাণের অনুমোদন ইতিমধ্যে পাস হয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়া গেছে। সরেজমিনে সেতুর পরিমাপ ও অবস্থান নির্ধারণ করে দ্রুত মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। আশা করছি, খুব শিগগিরই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে।

এলাকাবাসীর দাবি, শুধু অনুমোদনের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে সেতু নির্মাণের উদ্যোগ। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে নির্মাণকাজ শুরু করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে প্রিয়জনের মরদেহ নৌকায় করে খাল পার করে কবরস্থানে নিতে না হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:৩১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে