০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, রাজেন্দ্রপুরে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলনের পর গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। শুক্রবারসহ টানা তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের স্বাভাবিকভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো খোলেনি। এর মধ্যে রাজেন্দ্রপুর এলাকায় কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন টেক্সটাইল শ্রমিকরা।

শ্রমিকদের আন্দোলনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মজুরি বোর্ড সর্বনিম্ন ১৭ হাজার টাকা বেতন নির্ধারণ করে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে। এরপর অধিকাংশ কারখানা শুক্রবারসহ টানা তিন দিনের ছুটি ঘোষণা করে।

ছুটি শেষে শনিবার সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। কর্মস্থলে প্রবেশের সময় কয়েকজন শ্রমিককে নতুন মজুরি কাঠামো নিয়ে ইতিবাচক আলোচনা করতে দেখা গেছে। নারী শ্রমিকদের কয়েকজন নতুন বেতন কাঠামোকে সন্তোষজনক ও কার্যকর বলে মন্তব্য করেন।

কাজে যোগ দেওয়া শ্রমিকরা জানান, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন মজুরি ঘোষণা করেছে। তাদের বিবেচনায় এটি গ্রহণযোগ্য। তাই আন্দোলন অব্যাহত না রেখে কাজে মনোযোগী হওয়া প্রয়োজন। টানা আন্দোলনের কারণে কারখানাগুলোর উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন স্বাভাবিক করে মালিকপক্ষের ক্ষতি পুষিয়ে নিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা।

অন্যদিকে, শনিবার সকালে গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুরের বাংলা বাজার এলাকায় নোমান শিল্প গ্রুপের নোমান টেরি টাওয়াল মিলস লিমিটেডের শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী শুক্রবার (২৭ নভেম্বর) থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

শনিবার সকাল ৮টার দিকে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে তারা পাশের স্টারলিং গ্রুপের লায়লা স্টাইলস কারখানার ফটকে ধাক্কাধাক্কি করলে কর্তৃপক্ষ সকাল ৯টার দিকে ওই দিনের জন্য ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকদের বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে আশপাশের জিএম ফেব্রিক্স, ইপিলিয়ন, আম্বার টেক্সটাইল ও হাবিতুস গার্মেন্টসও বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে বিক্ষোভকারীরা আম্বার টেক্সটাইলের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

নোমান টেরি টাওয়াল মিলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) সাইফুল ইসলাম বলেন, কারখানাটিতে প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। গত বুধবার (২৫ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বের হয়ে যান। পরদিন কাজে যোগ দিতে এসে তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। এসব দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেওয়া হলেও শ্রমিকরা কাজে ফেরেননি।

তিনি আরও বলেন, শ্রমিক প্রতিনিধিদের (পিসি মেম্বার) মাধ্যমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। তবে তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শনিবার সকালে ৪০০ থেকে ৫০০ শ্রমিক কারখানা খুলে দেওয়ার দাবিতে সামনে জড়ো হন। শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হলেও তারা তাতে রাজি হননি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার সকাল থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, শিরিরচালা, বাঘের বাজার এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, আসপাডা, আনসার রোড ও বেড়াইদেরচালা এলাকায় পোশাকশ্রমিকদের সুশৃঙ্খলভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা ছাড়া অন্য কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়েছে।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৮:৩২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে